ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : চলমান করোনা ভাইরাস মোকাবেলায় নি¤œ আয়ের মানুষের পাশে থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার (ঝিকরগাছার সন্তান) সৈয়দ রাসেলের লড়াই করে যাচ্ছে। ইতিমধ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌরসদরের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের দিনমুজুর নি¤œ আয়ের মানুষ যেমন সুইপার কোলনী, ঋষিপল্লী, ভ্যানচালক, হকারসহ বিভিন্ন শ্রেনি পেশার ৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। বর্তমান সঙ্কটময় সময়ে মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে দূরে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্য। চলমান করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে স্থবিরতা নেমে এসেছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। রাস্তা-ঘাটে যানবাহন নেই বললেই চলে। পুরো দেশেই লকডাউন অবস্থা। সবাই নিজেকে ঘরবন্দী করে রেখেছেন। এমন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে দূরে থাকছেন ক্রিকেটার সৈয়দ রাসেল। জানতে চাইলে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের হয়ে ৬ টেস্ট ও ৫২ টি ওয়ানডে খেলা সৈয়দ রাসেল বলেন, ‘আমার পৌল্টি ফার্ম আছে, আমি এখানে ১৬-১৭ দিন সেলফ কোয়ারেন্টিনে আছি। আমি বাসাতেই যাচ্ছি না। বাসার কাউকে বাইরে যেতে দিচ্ছি না। আমি বাইরে থাকায় পরিমানে কম হলেও লোকজনের সাথে মেশা হচ্ছে। এই কারনে আমি পরিবার থেকে দূরে আছি। তিনি বলেন, প্রথম দফায় ৫০০ পরিবারের কাছে খাদ্য পৌঁছে দিয়েছেন রাসেল। প্রতিটি প্যাকেটে চাল, আলু, আটা ও ডাল দেয়া হয়েছে। পরের ধাপে হ্যান্ড স্যানিটাইজারও রাখবেন। তিনি বলেন, সরকারি অনুদান ভালোভাবে বিতরণ করলে আরও অনেকের কাছেই সাহায্য পৌঁছাত বলে মনে করেন রাসেল। তিনি বলেন, ‘৫০০ জন মানুষকে সাহায্য করব বলে ঠিক করেছিলাম। সবাইকে দিতে না পারায় আরো বাড়ানো হয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। এছাড়া সরকারিভাবে সাহায্য করছে। অনেক পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। আরও ঠিকভাবে এটা বিতরণ করা উচিত। আমার এদিকে যারা দায়িত্বে, তাদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারিনি। এরপর নিজেই চেষ্টা করলাম।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















