এমএ সাজেদ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রয়। বুধবার সকাল ৯ টায় কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুল ময়দানে এই পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার। এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি ৬০ টাকা, চিনি কেজি প্রতি ৫০ টাকা ও খেজুর কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে। তবে যেটা ভালো দিক, সেটা হলো- লোকজনের সংখ্যা বেশি হলেও সকলেই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন। টিসিবি’র এই পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, নিউজ অফ কলারোয়া’র সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক হোসেন প্রমুখ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















