এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : করোনা সতর্ককতায় কলারোয়া বাজারে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা ও ভিড় কমাতে প্রশাসনসহ বাজার ব্যবসায়ী সমিতি প্রয়াস অব্যাহত রাখলেও কিছুতেই এর লাগাম টানা যাচ্ছিলো না। এ ছাড়া বাজারে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন প্রবেশ করায় একটা যাচ্ছেতাই পরিস্থিতি সৃষ্টি হচ্ছিলো প্রতিদিন। সোমবার সকাল থেকে বদলেছে এই পরিস্থিতি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে পরিচালিত মনিটরিং টিম বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ের প্রবেশ পথ রশি দিয়ে আটকিয়ে দেন। সেই সাথে আটকিয়ে দেয়া পথে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল। যেকোনো ক্রেতাসাধারণ বাজারে প্রবেশ করতে পারবেন যানবাহন ছাড়া। কেননা, একইসঙ্গে মানুষ ও যানবাহন অপ্রশস্ত রাস্তা দিয়ে বাজারে প্রবেশ করায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও ভিড় কমানো যাচ্ছিলো না। রশি দিয়ে চৌরাস্তা মোড়ের পথ আটকিয়ে দেওয়ায় মুহূর্তেই বদলে যায় কলারোয়া বাজারের পরিস্থিতি। মনিটরিং চলাকালে বেলা দেড়টা পর্যন্ত বাজারে এতটুকু ভিড় কোথাও দেখা যায়নি। সবখানেই ছিলো সামাজিক দূরত্বের নিদর্শন। এছাড়া মোটরবাইক চালানোর সময় হেলমেট বা মাস্ক না ব্যবহার করা ব্যক্তিদের জরিমানা করা হয় বলে জানা গেছে। বাজার মনিটরিংকালে সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















