লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার বাকা গ্রামের নিহত ইদ্রিস হোসেনের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করেছে বিএনপি। জানা গেছে, করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় এ পরিবারকে সোমবার(৪ মে) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মনিরুল ইসলাম উপস্থিত থেকে নিহতের স্ত্রী জুলেখা বেগমের হাতে উপহার সামগ্রী প্রদান করেন। এসময় লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মনজুরুল সাইদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, যুবদল নেতা মশিয়ার রহমান সান্টু, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মুসা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল্লাহ মামুন, শহীদুল মল্লিক উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মনিরুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রেরিত উপহার সামগ্রী অসহায় ওই পরিবারকে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৩ জানুয়ারি প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে ইদ্রিস হোসেন খুন হন।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...















