সাতক্ষীরা প্রতিনিধি ঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষ থেকে করোনো পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় হত-দরিদ্র ৩ হাজার ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহযোগিতায় সোমবার সকালে দুটি উপজেলায় উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, প্রধান অতিথি জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলাইমান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, বিএনপি নেতা রেজোয়ান ফেরদৌস রনি, যুবনেতা হাসান শাহারিয়ার রিপন, সুমন রহমান প্রমুখ। প্রথম পর্বে ১৫ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ৬০০ পরিবারের মাঝে উক্ত খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানান বিএনপি নেতারা। এ সময় তারা করোনো পরিস্থিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















