খাজুরা (যশোর) প্রতিনিধি : করোনাভাইরাসে খাদ্য সংকটে পড়া ৩০ হাজার হতদরিদ্রদের খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে দেশের অন্যতম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা গ্রামীণ ব্যাংক। এরই ধারাবাহিকতায় যশোরের বাঘারপাড়ার খাজুরা বন্দবিলা শাখার ১২ হতদরিদ্র (সংগ্রামী) সদস্যকে এ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বন্দবিলা শাখার ব্যবস্থাপক লুৎফর রহমান ওই ১২ জনের হাতে দ্বিতীয় ধাপে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি তেল, ৮ কেজি আলু, ৪ কেজি পিঁয়াজ, ২ কেজি লবণ, ৪টি সাবান ও নগদ ৬০০ টাকাসহ ৩২০০ টাকার পণ্যসামগ্রী। এর আগে প্রথম ধাপে গেল এপ্রিল মাসে ওই ১২ জনকে একই পরিমাণ সহায়তা প্রদান করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন শাখার সেকেন্ড অফিসার আসাদুজ্জামান, অফিসার শামিনুর রহমান, আহসান হাবীব ও জহুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রব মুন্সী।















