কালিয়া প্রতিনিধি : সারা দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন লাঁফিয়ে বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশে চলছে অঘোষিত লকডাউন। ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের ৫০০টি অসহায়,কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোম,মঙ্গল ও আজ বুধবার তিন দিনব্যাপি ইউনিয়নের প্রতিটি গ্রামে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস ছালিমা খাতুনের সভাপতিত্বে ও ব্যারিষ্টার নাফিউল মজিদের সঞ্চালনায় এ ত্রাণ বিতরন শুরু হয় । এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসা: রোকসানা খাতুন,পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন হিরু, এসআই মনির, মুলশ্রী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মল্লিক মাহমুদুল ইসলাম, ইউপি সদস্য মো: আরিফুর রহমান, কালিয়া উপজেলা প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাচিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















