খাজুরা (যশোর) প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে কর্মহীন, অসহায় ও অসচ্ছল বিভিন্ন পর্যায়ের মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক ও যুবলীগ নেতা রাকিব হাসান শাওন। এ পর্যন্ত তিনি বাড়ি বাড়ি গিয়ে এবং হেল্পলাইনের মাধ্যমে উপজেলার ৩ সহ¯্রাধিক পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। যারাই হেল্পলাইন (০১৭২৩-৫৪৬৫৩৪) নম্বরে সহযোগিতা চেয়ে কল করেছেন তাদের বাড়িতেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এতে করে উপকৃত হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায়-কর্মহীন মানুষজন। বর্তমানে দ্বিতীয় ধাপে আরো ৩ সহ¯্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। এরই মধ্যে ৩৫০ পরিবারকে তিনি খাদ্য সহায়তা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাঘারপাড়া পৌর এলাকার ৮নং ওয়ার্ড, বন্দবিলা ইউনিয়নের দাঁদপুর, রায়পুর ইউনিয়নের শালবরাট ও নারিকেলবাড়ীয় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে শাওনের পক্ষে তার প্রতিনিধিরা ২শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও রাস্তায় চলাচলকারী ভ্যান ও ইজিবাইক চালকদের হাতে খাবার তুলে দেওয়া হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন শাওনের প্রতিনিধি রায়হান হোসেন, আবু হুরায়রা ও রুবেল হোসেন প্রমুখ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















