(নিজস্ব প্রতিবেদক) নড়াইলঃ নড়াইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজের উদ্যোগে পথচারী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে ইফতার সময় পর্যন্ত শহরের রূপগঞ্জ, পুরাতন বাসটার্মিনাল, মহিষখোলাসহ বরাশুলা এতিমখানায় ইফতার বিতরণ করা হয়। লেখাপড়ার খরচ থেকে টাকা জমিয়ে এই ইফতারের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ। এ সময় শিক্ষক, শিক্ষার্থীসহ স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে করোনাভাইরাসের দুর্যোগময়কালে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গালিব সতেজের পক্ষ থেকে খাদ্যগুদামের শ্রমিকসহ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী, মাস্ক ও জীবানুনাশক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সাল থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার লেখাপড়ার খরচ থেকে প্রতি মাসে কিছু টাকা জমিয়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করি। ভবিষ্যতেও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















