লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় করোনার প্রভাবে সমস্যায় পড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার(৮মে) সকালে লক্ষীপাশা বাজার সংলগ্ন প্রাইমারি স্কুল চত্বরে ৫৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বর্তমানে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস এ খাদ্য সামগ্রী বিতরণে অর্থায়ন করেন। শিমুল হাসান সাংবাদিক-যুব-শিশু ফাউন্ডেশনের সহযোগিতায় নড়াইল ফটোগ্রাফিক সোসাইটি মাঠ পর্যায়ে বিতরণ কর্মকান্ড বাস্তবায়ন করে। বিতরণকালে নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, সহসভাপতি উজ্জল রায়, সদস্য আশিষ রায়, শুভ্র সরকার, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া পৌর প্রেস কাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, এস,এম মিলন উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি পেয়াজ, ১ কেজি ছোলা-বুট ছাড়াও পবিত্র রমজান উপলক্ষে সেমাই ও খেজুর প্রদান করা হয়েছে। আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস বলেন, সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। নড়াইলসহ দেশের সকল মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এটাই চাই।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















