(নিজস্ব প্রতিবেদক) নড়াইল।। নড়াইলের কালিয়া উপজেলার আমতলা গ্রামের শ্বশুর বাড়ি থেকে জামাই ইবাদত ওরফে ইবাদ শেখের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে আমতলা গ্রামের সিদ্দিক হোসেনের বাড়ির পাশ থেকে ইবাদেরলাশ উদ্ধার করা হয়। নিহত ইবাদ উপজেলার ফুলদাহ গ্রামের সবুর শেখের ছেলে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৯এপ্রিল) বিকালেইবাদত স্ত্রী ও সন্তানদের নিয়ে পাশের গ্রাম চাচুডীতে এক আত্মীয়ের বাড়িতেইফতার শেষে স্ত্রী আমেনা বেগম ও সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে রাতে নিজবাড়ি ফুলদাহ গ্রামে চলে আসেন। রোববার সকালে ওই বাড়ির আশপাশের শিশুরালিচু-আম কুড়াতে গিয়ে সিদ্দিক হোসেনের বাড়ির সামনের বেড়ার সঙ্গে গামছাদিয়ে ঝুলন্ত অবস্থায় ইবাদতের লাশ দেখতে পায়। তখন তারা চিৎকার শুরু করলেশ্বশুর বাড়ির লোকজন এসে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশএসে লাশ উদ্ধার করে।নিহত ইবাদের স্ত্রী আমেনা বেগম বলেন,রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে আমারস্বামীর সঙ্গে কথা হয়। তখন তিনি আমার শ্বশুরবাড়ি ছিলেন। আমার স্বামীকেকেউ পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর লাশটি আমার পিতার বাড়ির সামনে বেড়ায়ঝুলিয়ে রেখে গেছে।ইবাদ শেখের পিতা সবুর সেখ জানান, আমার ছেলেকে কেউ শ্বাসরোধ করে হত্যার পরঝুলিয়ে রেখে গেছে।কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন,এ ঘটনায়কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ইবাদতের লাশ উদ্ধার করেময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা।ইবাদশেখের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...














