মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য নিহত এবং সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী গুরুতর আহত হয়েছে। মহেশপুর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সাহেবদাঁড়ি মোড়ে খালিশপুর থেকে মহেশপুরগামী ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আজমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আলামপুর গ্রামের নিয়ত আলীর ছেলে লুৎফর রহমান(৪৫)ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা মহেশপুর সমাজসেবা অফিসের মাঠ কর্মী আব্দুল কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। লাশ পুলিশ উদ্ধার করেছে এবং ঢাকা-মেট্রো-ট-১৬-৪৪২২ নং ঘাতক ট্রাকটি আটক করেছে। বিষয়টি মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন নিশ্চিত করেছেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















