যশোর অফিস : বিষাক্ত মদ সেবনে রিমান্ডে থাকা ৫ জনের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে পাওয়া তথ্য খতিয়ে দেখছে। শনিবার কোতয়ালি মডেল থানার দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আলাদা আলাদা এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিজ্ঞ বিচারক। রিমান্ডের প্রথম দিন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের মুখে ফজলুর রহমান চুক্কি কার কাছ থেকে মদ সেবন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার নাম পেয়েছেন। এখন সে আটক হলে চুক্কির মৃত্যুর ব্যাপারে গুরুত্বপূর্ন তথ্য মিলবে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে,অপরদিকে শরিফ উদ্দিন মুন্না মদ সেবন করে মৃত্যুর ঘটনায় তার স্ত্রী হিরা খাতুনের দায়ের করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাইয়ূম মুন্সী জানান, তিনি জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদে মুন্না কার কাছ থেকে মদ কিনে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে এমন তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শনিবার গ্রেফতারকৃত যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত দ্বীন আলী বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক,শহরের ১ নং হাটখোলা রোডের মৃত গোলাম বিশ্বাসের ছেলে আবু বক্কার রতন,সদর উপজেলার সীতারামপুর গ্রামের নরেন পালের ছেলে পিন্টু পাল,শহরের ঘোপ সেন্ট্রাল রোড(জামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মৃত জাফর খাঁর ছেলে চান খাঁ ও শহরের উমেশ চন্দ্র লেন হোমিও প্যাথিক কলেজের পিছনে মৃত কওছার শেখের ছেলে আব্দুল শেখকে আদালতে পাঠালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শম্পা বসু ৭ দিনের রিমান্ড শুনানী শেষে দুই মামলায় আলাদা জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














