শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ বেশকিছু মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছে দোকান মালিক। চুরির ঘটনায় চোর সনাক্ত হয়েছে। জানাগেছে, গতকাল সোমবার দিনগত রাত ১ টার দিকে কুড়ুলগাছি বাজারের মামুন স্টোরে দোকানের উপরের টিন কেটে ভিতরের ঢুকে নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের প্রায় ৭০ হাজার টাকার সিগারেট চুরি করেছে চোরেরা। দোকানের ভিতরে থাকা সিসি টিভি ক্যামেরায় চোর সনাক্ত হয়েছে। এদিকে চুরির খবর শোনার পরে সকালে ঘটনাস্থলে দর্শনা থানা পুলিশ ছুটে আসেন। মামুন স্টোরের মালিক জুব্বার আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার দোকানের উপরের টিন কেটে ভিতরে ঢোকে। পরে দোকানের টাকার ড্রয়ারে থাকা প্রায় ৩০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি হয়েছে। সিগারেট মূল্য প্রায় ৭০ হাজার টাকা হবে বলে জানান। দোকানে থাকা সিসি টিভি ক্যামেরায় চোর সনাক্ত করেছে দোকান মালিক।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















