লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় তিনশত পঞ্চাশ পরিবারকে খাদ্য সহযোগীতা দেয়া হয়েছে। বুধবার(১৩মে) সকালে ইনসাফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ লক্ষীপাশাস্থ কার্যালয়ে এ খাদ্য সহযোগীতা দেয়। সূত্র জানায়, বুধবার সকালে লোহাগড়া উপজেলা সমবায় অফিসার মোঃ তরিকুল ইসলাম দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইনসাফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় সমিতির উপদেষ্টা ফরিদা খানম, উপদেষ্টা জাহাঙ্গীর শেখ, ব্যবস্থাপক ছন্দা চ্যাটার্জী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ নিজাম আলী। সমবায় সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান জানান, সমিতির সদস্যসহ তিনশত পঞ্চাশ জন দরিদ্রদের মধ্যে মাথাপ্রতি পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও সকলকে সামাজিক দূরত্ব মানা সহ সরকারি নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেয়া হয়েছে।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















