মিশন আলী,স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারের জনতা ব্যাংকের সামনে এ টানেলের উদ্বোধন করা হয়।এয় প্রথম কোন উপজেলা শহরে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কারিগরী সহায়তায় ও কালীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় এই জীবনুনাশক টানেল স্থাপন করা হয়। এখন থেকে এই জীবানুনাশক টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে মধুগঞ্জ বাজারে আগত মানুষেরা কেনাকাটা করতে পারবে। এই টানেলের মধ্য দিয়ে মানুষ একমুখী যাতায়াত করতে হবে। এ দিয়ে কিছুটা হলেও করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। জীবানুনাশক টানেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে.ক. নাসির উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী প্রমুখ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















