আনিছুর রহমান,রাজগঞ্জ(যশোর) : মহামারী করোনা ভাইরাসে দেশ লকডাউনের কারনে বিপাকে পড়া কৃষকের মাঠ থেকে ধান উঠানোর জন্য প্রধান মন্ত্রী দলীয় নেতাকর্মিসহ সকলের সহযোগিতা করার নির্দ্দেশ দেন। তারই ধারাবাহিকতায় কৃষকের ধান কাটতে আসলেন কৃষকলীগের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শাহাদাৎ হোসেনের পশ্চিম মাঠের রাস্তা সংলগ্ন ৫৫ শতক জমির ধান কাটেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম ও ঝাঁপা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম রসুল চন্টা, উপজেলা সেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ লালটু, ৮ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি আবুল কাসেম, ৯ নং ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক রওশন জামান টুটুল, কৃষকীগের সভাপতি আনোয়ার হোসেন খোকনসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ। কৃষক শাহাদাৎ হোসেন বলেন, প্রায় ১২/১৩ হাজার টাকা খরচ তাই অর্থ সংকটে মাঠ থেকে ৫৫ শতক জমির ধান কেটে বাড়ি আনা সম্ভব হচ্ছিলনা। এমন সংবাদে কৃষকলীগের লোকজন এসে আমার ধান কেটে বাড়িতে নিয়ে বস্তা বন্দি করে ঘরে উঠিয়ে দিয়েছে এতে আমি খুব খুশি হয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম জানায়, প্রধানমন্ত্রীর নির্দ্দেশনায় আমি উপজেলা ও ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মিদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে নিয়ে ঝেড়ে বস্তা বন্দি করে ঘরে উঠিয়ে দিতে পেরে আমরা সবাই আনন্দিত।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















