কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ দেশের চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রার্দুভাবে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ শুরু করেছে। শুক্রবার (১৫ মে) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ত্রান বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাবেক সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) সংসদ হাবিবুল ইসলাম হাবিব। প্রথম দিনে ৪০০ পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়। উপজেলা খলিলনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম ফারুখ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান,গাজী আছির উদ্দীন,শিক্ষক মোসলেম উদ্দীন প্রমূখ। এসময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ ত্রান বিতরণ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















