লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদে শনিবার ৭৬৫ জন দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দিঘলিয়া ইউনিয়নের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর মাথাপ্রতি ১০ কেজি করে মোট সাত হাজার ছয়শ পঞ্চাশ কেজি চাল বরাদ্দ দেয়। শনিবার সকালে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীনা ইয়াসমিন পরিষদ চত্বরে দরিদ্রদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বরাদ্দ পাওয়া চাল সুষ্ঠুভাবে বিতরণ করেন। এসময় নড়াইল-২ আসনের এমপি ও জেলা প্রশাসকের প্রতিনিধিসহ উপজেলা সমাজসেবা অফিসার(তদারকী কর্মকর্তা) মোঃ শামীম রেজা, ইউপি মেম্বর কাজী ফরিদুজ্জামান, মোঃ ইমান মোল্যা, মোঃ আলম, মুন্সী খায়রুজ্জামান আলম, মোঃ মিলন উপস্থিত ছিলেন। চেয়ারম্যান নীনা ইয়াসমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ দুঃসময়ে বিশেষ ভিজিএফ এর চাল বরাদ্দ দেয়ায় দরিদ্ররা অনেক উপকৃত হচ্ছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















