সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা ফেরত বায়িং হাউজে কর্মরত এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এঘটনায় উপজেলার দাড়কি গ্রামে ওই যুবকের বাড়িসহ ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত যুবকের নাম মুজাহিদুল ইসলাম (৩৫)। তিনি দাড়কি গ্রামের রমজান আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, গত ১০ মে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে গত ১৩ মে ওই যুবক ও তার স্ত্রীর নমুনা খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ দুপুরে তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে তার করোনার উপসর্গ নেই বলে তাকে বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ জানান, আক্রান্ত ব্যক্তি ও তার সংস্পর্শে আসা আশপাশের ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে। এনিয়ে সাতক্ষীরায় বর্তমানে ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে রয়েছেন। সুস্থ হয়েছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল পেকনোশিয়ান মাহমুদুল হক সুমন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














