এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনার কোনো উপসর্গ দেখা না যাওয়ায় ও দৃশ্যমান সুস্থ-সাবলীল শারীরিক অবস্থা বিরাজ করায় তাঁকে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়েছে। এই সময় পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ঢাকা ফেরত ওই করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ৮ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে শনিবার দুপুরে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে যেয়ে তাঁকে মানসিক দৃঢ়তা ও সাহস বাড়াতে উৎসাহ জোগান সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, এমপি। সংসদ সদস্য তাঁকে মনোবল অটুট রাখার পরমর্শ দেন ও সব ধরনের প্রয়োজনে তাঁর পাশে থাকার কথা বলেন। শনিবার বিকেলে আক্রান্তের বাড়ি পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, টিএইচও ডা: জিয়াউর রহমান, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম। রোববার ওই বাড়িতে বিভিন্ন ফল-মূল নিয়ে যেয়ে রোগীর মানসিক সাহস জোগান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শফিকুল ইসলাম। চিকিৎসক ও প্রশাসনকে ওই করোনা রোগী শনিবার জানান, তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট-এর কোনোটাই নেই তার। নিজেকে সুস্থ ও স্বাভবিক মনে হচ্ছে তার। সেজন্য ওই ব্যক্তিকে নিজ বাড়িতে পৃথক থেকে চিকিৎসা নিতে বলা হয়। সেই সাথে ওই রোগীকে পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণের পরামর্শ দেন টিএইচও ডা: জিয়াউর রহমান। তিনি নিয়মিত রোগীর খোঁজ-খবর করার জন্য তাঁর মোবাইল ফোন নাম্বারও দিয়ে এসেছেন। বর্তমানে রোগী ভালো ও স্বাভাবিক অবস্থায় আছেন বলে জানা গেছে। প্রসঙ্গত. কলারোয়ায় প্রথম করোনায় আক্রান্ত মাজেদুল ইসলামের (৩৭) বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কী গ্রামে। তাঁর পিতার নাম মরহুম রমজান আলি। তিনি ১০ মে সস্ত্রীক ঢাকা থেকে নিজ গ্রামে ফেরেন। ঢাকায় তিনি একটি বেসরকারি চাকুরি করতেন। গত ১৩ মে মাজেদুল ইসলাম ও তাঁর স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ মে শনিবার প্রাপ্ত রিপোর্টে মাজেদুলের পজিটিভ ও তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে। তবে সবকিছু মোটামুটি ঠিকঠাক মনে হলেও এলাকাবাসীর মধ্যে এ করোনা শনাক্তের ঘটনায় চাপা আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সেটি হলো, ১৩ মে নমুনা সংগ্রহের দিন মাজেদুল ইসলামকে ডাক্তাররা বলে দেন, রিপোর্ট না আসা পর্যন্ত তিনি যেনো বাড়ির বাইরে না যান। কিন্তু করোনা পজিটিভ মাজেদুল ইসলাম ডাক্তারের কথা অমান্য করে স্থানীয় বাজার, চন্দনপুর ইউনিয়ন পরিষদসহ গয়ড়া বাজারে যান। বিভিন্ন দোকানে যান। সেখানে মানুষের সাথে মেলামেশা করেন। আর মানুষের উদ্বেগের কারণ মূলত: এটাই। কেননা, মাজেদুল ইসলাম একজন উচ্চ শিক্ষিত মানুষ। তিনি এর আগে কলারোয়ার একটি বেসরকারি কলেজে শিক্ষকতাও করেছেন। তাঁকে অবশ্যই ডাক্তারের নির্দেশনা মেনে চলতে হতো বলে মনে করেন এলাকার মানুষ।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















