শেখ আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জে প্রেরনা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে করোনা সংক্রমন রোধে কর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্যানিটারী ন্যাপকিন ব্যবহারে বিকল্প নেই এই শ্লোগান কে সামনে রেখে ১৬ মে শনিবার বেলা ১২টায় কালিগঞ্জ প্রেরনা কার্যালয়ে নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। প্রেরনা এর নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক গোবিন্দ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেস কাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমূখ। প্রেরনা নারী উন্নয়ন সংগঠন করোনার শুরু মার্চ মাস থেকে তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নানা কর্মসূচী গ্রহন করে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাস থেকে তাদের সংগঠনের নারী কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ শুরু করে। পর্যায়ক্রমে আগামী জুলাই মাস পর্যন্ত চলবে। এছাড়া ঘরবন্দী কর্মীদের বাড়ি বসে যাতে পথিত ও বাড়ির আঙিনায় শাক সবজি লাগাতে পারে এজন্য বিভিন্ন প্রকার শাক সবজির বীজ ও গাছের চারা বিতরণ করেছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














