লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : করোনার প্রভাবে সমস্যায় পড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে অব্যাহতভাবে সহযোগীতা করে যাচ্ছেন সাদামনের মানুষ খ্যাত সাবেক ছাত্রনেতা তাপস। নড়াইলের লোহাগড়ার অজোপাড়াগাঁয়ে দরিদ্রদের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে চাল,ডালসহ নিত্যপণ্য সামগ্রী। সূত্র জানায়, সোমবার(১৮মে) বেলা ১১ টায় ইতনা ইউনিয়নের ৮৬নং পি,এল,চর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১১০ জন দরিদ্রদের মধে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বর্তমানে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস এ খাদ্য সামগ্রী বিতরণে অর্থায়ন করেন। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটি মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, সদস্য মামুন, পি,এল,চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাসেল পারভেজ ওশান, লোহাগড়া পৌর প্রেস কাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শিমুল হাসান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, উত্তর মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের ইউনিট সহসভাপতি মো: ইলিয়াস মোল্যা, উত্তর মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম মোল্যা, মিঠুন খান খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি আলু, দুধ, তেল, চিনি, সেমাই প্রদান করা হয়েছে। আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস বলেন, করোনা ও ঈদ-উল ফিতর উপলক্ষে মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি নিতান্তই ভালবাসারটানে। জেলার মানুষ ভাল থাকলেই আমার ভাল থাকা। ওনারা দরিদ্র নয়। আমি গ্রামের বড় মনের মানুষদেরই খাদ্য দিচ্ছি। তাদের প্রাপ্য সম্মান দিতেই চেয়ারে বসিয়ে খাদ্য দিচ্ছি।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















