খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরার কেশবপুর গুচ্ছগ্রামে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা বালুকণা ফাউন্ডেশন এ উদ্যোগ হাতে নেয়। সামাজিক দুরত্ব বজায় রেখে এদিন বিকেলে গুচ্ছগ্রামের ২০ জন অসহায় পরিবারের হাতে উপহার তুলে দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ আহম্মেদ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, আটা, গুড়া দুধ, বাদাম ও কিচমিচ। এর আগে সদ্য প্রতিষ্ঠিত এ সংস্থাটি যশোরের বাঘারপাড়ার বন্দবিলা এবং মাগুরা শালিখার তালখড়ি ও শতাখালী ইউনিয়নে ৮০০ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে। বৃহত্তর খাজুরা এলাকার অসহায় দুঃস্থদের আর্থিক সাহায্য, শিক্ষা ও খাদ্য সহায়তা, স্বাস্থসেবা, আবাসন, বৃক্ষরোপন, রক্তদানসহ অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করছে বালুকণা ফাউন্ডেশন। বর্তমানে তাদের কর্মকান্ডের মধ্যে ৫ টাকায় ইফতার অন্যতম। প্রতিদিন ৫ টাকা সম্মানী মূল্যে তার কয়েকগুণ অধিক মূল্যের মুখরোচক ইফতার বিক্রি করছে সংস্থাটি। মঙ্গলবার উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফরিদুজ্জামান, বাঘারপাড়া ইউনিটের কার্যনির্বাহী সদস্য নাজমুস সাকিব আকাশ, সংস্থার সদস্য হাসান আলী, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম ও আজমুল হোসেন প্রমুখ।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















