(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলে সরকারি খালপাড়ের জায়গা দখল করিয়া ঘরবাড়ি নির্মান এবং খালে অবৈধ বাধ দিয়ে মাছ ধরায় ওই এলাকার মাছচাষীরা চরম বিপাকে পড়েছেন। তারা তাদের উৎপাদিত মাছ ও ফসল নির্বিঘ্নে আনা নেয়া করতে পারছেন না। অবৈধ দখলদাররা মাছচাষীদের নানা ভাবে হয়রানি করা সহ খুন জখমের হুমকি দিচ্ছে। নড়াইল সদরের বাশগ্রাম মৎস্য ঘের মালিক সমিতির সভাপতি নিয়ামুল আলম মোল্যা এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, নড়াইল সদরের বাশগ্রাম, আগ্রাহাটী ও কালিয়া থানার কদম তলা মৌজায় ছোট বড় শতাধিক মাছের ঘের রয়েছে। এসব ঘেরে উৎপাদিত মাছ ট্রলার ও নছিমন যোগে স্থানীয় চাচুড়ি বাজারে নেয়া হয়। এরপর জেলা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয়ের জন্য পাছানো হয়। কিন্তু স্থানীয় একটি দুষ্কৃতকারী চক্র যাতায়াতের একমাত্র লাইনের সরকারি খালে অসংখ্য জায়গার আড়াআড়ি বাধ দিয়ে মাছ ধরিতেছে। এ চক্রই আবার খালপাড়ের উপর সরকারি জায়গায় অবৈধ ঘর তুলিয়া সর্বসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করিয়াছে। এতে করে মাছ ও ওই এলাকার ফসলি ক্ষেতে উৎপাদিত ফসল আনা নেয়া খুবই কঠিন হয়ে পড়েছে। খালের মধ্যে দেয়া বাধ সরিয়ে ট্রলার বা নৌকা আনতে গেলে দুষ্কৃতকারী চক্র দেশিয় অস্ত্র নিয়ে হত্যার হুমকি দিচ্ছে। একই ভাবে খাল পাড় দিয়ে নছিমনে মাছ বা ফসল আনতে গেলেও দুষ্কৃতকারী চক্র নানা ভাবে হয়রানি করা সহ খুন জখমের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় ঘেরে উৎপাদিত মাছ বিক্রয় করা দুঃসাধ্য হয়ে পড়েছে। অবৈধ দখলদারদের নিকট হতে খাল ও খাল পাড় উচ্ছেদ করা না হলে ঘের মালিকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এ ব্যাপারে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খাল ও খাল পাড়ের অবৈধ দখলদারদের অচিরেই উচ্ছেদ করা হবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...













