(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পেড়লী ইউপির সাবেক সদস্য মো. ইরুফ খন্দকারসহ তার ভাইয়ের আরিফ খন্দকারের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে জবর দখল করে দালানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের মৃত মজিবর রহমান লস্কারের ছেলে মো. আহম্মদ হোসেন লস্কার প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগে যানা যায়, কালিয়া উপজেলাধীন পেড়লী মৌজার অন্তর্গত জামরিলডাঙ্গা গ্রামস্থ এসএ ১৩৬৮৬ নং দাগের ৪২ শতাংশ জমি ওই গ্রামের আহম্মদ হোসেন লস্কারের চাচাত ভাই মৃতঃ হাজী আ. মোতালেব লস্কারের নামীয় এসএ রেকর্ডীয় সম্পত্তি।পরবর্তীতে এসএ রেকর্ডমূলে উক্ত জমি মোতালেব লস্কারের দখলে থাকাকালীন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইল কর্তৃক অধিগ্রহণ করা হয়। পাউবো এর অধিগ্রহণকৃত উক্ত ৪২ শতক জমির মধ্যে অব্যবহৃত ৭ শতক জমি ২০১১ সালের ২০ অক্টোবর লিখিত স্ট্যাম্পে হাজী আ. মোতালেব লস্কার তার চাচাত ভাই মো. আহম্মদ হোসেন লস্কার ও দুই ভাইপোসহ ৪ জনের অনুকুলে হস্তান্তর করে দখল বুঝায় দেন। ওই সময় থেকে উক্ত ৭ শতক জমি আহম্মদ হোসেন লস্কারসহ তার অপর সহোদর ও দুই চাচাত ভাইপো ভোগদখল করে আসছেন। কিন্তু ৬ এপ্রিল সকালে একই গ্রামের মৃত. নুরোল খন্দকারের ছেলে ১১নং পেড়লী ইউপির সাবেক সদস্য মো. ইরুফ খন্দকার ও মো. আরিফ খন্দকার জবর দখল করে অবৈধভাবে দালানঘর নির্মাণ শুরু করেন। এ সময় ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা দিলে তারা তাদের প্রান নাশের হুমকি দিয়ে উক্ত জায়গায় দালানঘর নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার পর উক্ত জমিতে যাতে দখলকারীরা দালানঘর নির্মাণ করতে না পারে তার জন্য মো. আহম্মদ হোসেন লস্কার জেলা প্রশাসক ও নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন। এছাড়া বিভিন্ন দফতরে অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার সাথে মোবাইলেে বার বার ফোন করলে ও তিনি রিসিভ করেন নি। এ বিষয়ে পেড়লী ইউনিয়নের অভিযুক্ত আরিফ খন্দকার বলেন, ‘সারা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় আমিসহ অন্যান্যরা ঘর উত্তোলন করছি। এ দোকান ঘরে এলাকাবাসীর অনেক সুবিধা হবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















