কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে পড়া গাছ সরানো নিয়ে ভাইয়ের স্ত্রীকে মারধরের ঘটনায় গোলাম সরোয়ার লিটন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক গোলাম সরোয়ার লিটন উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও ছোট পুকুরিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। এ ঘটনায় গত ২৮ মে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সোলাইমান হোসেন। মামলার বিবরণে জানা গেছে, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে নিজেদের জমিতে থাকা মেহগনি গাছ পড়ে যায়। ২১ তারিখ সকালে কাউকে কিছু না বলে ইউপি সদস্য লিটন ও তার ছেলে ইমন পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এসময় বাদীর ছেলে জুলফিকার আলী ও স্ত্রী সাবিনা ইয়াসমিন বাঁধা দিলে তাদেরকে মেহগনি গাছের ডাল দিয়ে মারধর করে। ইউপি সদস্য গোলাম সরোয়ার সাবিনা ইয়াসমিনের পরিহিত কাপড় টানা-হেচড়া করে শ্লীলতাহানি করার চেষ্টা করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে ইউপি সদস্য গোলাম সরোয়ার লিটনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















