চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদৎ বার্ষিকী পালন হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারনে কেন্দ্র ঘোষিত স্বল্প পরিসরে কর্মসূচি পালন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছেন। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে (কাঁচাবাজারস্থ্য) দলীয় পতাকা অর্ধনমিত ও কালোপতাকা উত্তোলন করেন বিএনপির নেতৃবৃন্দ। সকাল ১০ টার দিকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে দলীয় কার্যালয়ের সামনে গরীব দুস্থ্যদের মাঝে প্যাকেট বিরিয়ানী বিতরন করা হয়। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারর, যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মাষ্টার আলী আকবর, আব্দুল লতিফ লতা, আলমগীর হোসেন, মজনুর রহমান, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনির, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহিনুর রহমান শাহীন, রাজু আহমেদ, রিপন হোসেন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাফর আলী, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, ছাত্রনেতা মাজেদুল ইসলাম, আব্দুল হাকিম, মেহেদী হাসান, বিপ্লব হোসেন, ইমরান হোসেন, সাকিল আহমেদসহ বিএনপি ওতার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















