চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা ও পৌর বিএনপি, তার সহযোগী সংগঠনের উদ্যোগে বাজারস্থ্য ধনী প্লাজায় আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক ইউনুচ আলী। এ সময় বিএনপি নেতা অহিদুল ইসলাম ভোদড়, তরিকুল ইসলাম ডবলু, আব্দুল আলিম, কাউন্সিলর আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শুকুর আলী, ইউনুচ আলী, শফি উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান্, সাইফুল ইসলাম, মঈন হোসেন, রিয়াদ হোসেন,রাজু আহমেদ, রিংকু, ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, আবু বক্কর, জসিম উদ্দিন, রকি, জিতু, সবুজ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন যুবনেতা সাইফুল ইসলাম।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















