পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ভাঙ্গা হাড়িয়া ও সোলাদানা বাজার আবাসন প্রকল্পে ভেঙ্গে যাওয়া বাঁধ ইউপি চেয়ারম্যানের স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে মেরামত করে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওয়াপদার বাঁধ মেরামত করা হয়। এ কাজে সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, নূর ইসলাম, আব্দুস সবুর, আবুল কাশেম, ঠাকুরদাস সরদার, নুরুল ইসলাম। এ নিয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের বেতবুনিয়া পতন আবাসন প্রকল্পের প্রায় আধা কিলোমিটার ভাঙ্গন কবলিত এলাকা, দেলুটি ইউনিয়নের কালিনগর ও গেওয়াবুনিয়া ওয়াপদার বিকল্প বাঁধ বেঁধে ইউনিয়নবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত করেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















