কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গত পাঁচ মাসে মারা গেছে ৩৭ জন। নিহতদের মধ্যে মেডিকেলের ছাত্র, শিশু ও অনেক শিক্ষার্থী রয়েছে। বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অসতর্কতা ও অদক্ষতাই এ সব দুর্ঘটনার মুল কারণ বলে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ বিভাগ মনে করে। পুলিশের রেকর্ড ও পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গেছে। জানা গেছে ২০২০ সালের জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক মহাসড়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচে বেশি প্রাণ হারিয়েছে ঝিনাইদহ সদর উপজেলায় ১২ জন। এছাড়া মহেশপুর উপজেলায় ১০ জন, শৈলকুপায় ৮ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কোটচাঁদপুরে ৩ জন ও কালীগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। সড়কে প্রতি মাসে মৃত্যুর গড় হার ৭.৪। সড়ক দুর্ঘটনা সম্পর্কে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহউদ্দীন জানান, পুলিশ সব সময় দুর্ঘটনা নিয়ন্ত্রনের চেষ্টা করে যাচ্ছে। ড্রাইভারদের আমরা সচেতন করতে মোটিভেশন সভা করছি। তারপরও সড়কে দুর্ঘটনা থামছে না। তিনি মনে করেন যানবাহনের গতি বৃদ্ধি ও বেপরোয়া চলাচলই দুর্ঘটনার মুল কারণ। তিনি বলেন আইন প্রয়োগ, জেল জরিমানা ও সচেতনতা বৃদ্ধির পরও মহাসড়কগুলো সুরক্ষিত করা যায় নি। থ্রি হুইলার, নছিমান, করিমনসহ নানা ধরণের যানবাহন সড়ক মহাসড়কে চলাচল করছে। তাছাড়া ভাল সড়কে গতি বৃদ্ধি করে ড্রাইভাররা গাড়ি চালান। এতে নিয়ন্ত্রন হারিয়ে প্রাই দুর্ঘটনা ঘটে। সব সময় ষাটের নিচে গতি রাখতে না পারলে দুর্ঘটনা কমোনা সম্ভব নয় বলেও ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা অভিমত ব্যাক্ত করেন।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...















