স্টাফ রিপোর্টার : জমি জায়গা নিয়ে চিহ্নিত প্রতিবেশী সন্ত্রাসীরা গতিরোধ পূর্বক হামলা চালিয়ে মারপিট নগদ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় ৬ সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। সদর উপজেলার ৮ নং দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া খালপাড়া গ্রামের আকবার আলী মোড়লের ছেলে উজ্জল হোসেন বাদি হয়ে সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার ৮ নং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের ফারুক গাজীর ছেলে আজম হোসেন,আয়ূব হোসেনের ছেলে বাবুল হোসেন, মৃত আতিয়ার গাজীর ছেলে ফারুক হোসেন,আয়ূব খানের ছেলে নয়ন হোসেন,ইসলাম মৃধার ছেলে তবি ও মৃত হানেফ মোড়লের ছেলে আযূব হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫জন। উজ্জল হোসেন তার দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীদের সাথে র্দীঘদিন যাবত জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। আসামীরা জামাত শিবিরের সক্রিয় সদস্য। গত ৩১ মে মিমাংসার জন্য চেয়ারম্যানের কাছে আসে। ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের শুনে রায় উজ্জল হোসেনদের পক্ষে দেন। চেয়ারম্যানের কাছ থেকে রায় শুনে উজ্জল হোসেন, ভাইপো আরিফুল ইসলাম মানিক, লতিফ সরদারের ছেলে আবুল তালেবসহ কয়েকজন পায়ে হেটে বাড়িতে উদ্দেশ্যে রওয়ানা করে। বেলা আড়াইটার সময় আমদাবাদ বাজারস্থ ছায়েম এর দোকানের সামনে পৌছালে আসামীরা গতিরোধ করে গালিগালাজ করতে থাবে। ভাইপো আরিফকুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে মারপিটসহ আরিফুল ইসলামের পকেট হতে নগদ ৩০ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মূল্যের মোাবাইল ফোন ছিনিয়ে নেয়।গুরুতর আহত অবস্থায় উজ্জল হোসেন,আরিফুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...














