স্টাফ রিপোর্টার : ৫লাখ যৌতুকের জন্য গৃহবধূ ফাতেমা খাতুন (২৪) কে এলোপাতাড়ীভাবে মারপিটের এক পর্যায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের মেয়ে ফাতেমা খাতুন নির্যাতনকারী যৌতুক লোভী স্বামী মহাসিন আলমের বিরুদ্ধে সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন। মহাসিন আরম যশোরের ঝিকরগাছা উপজেলার বেড়ারুপালী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। গৃহবধূ ফাতেমা খাতুন তার দায়েরকৃত এজাহারে বলেছেন, ২০১৩ সালের ১৮ মে মহাসিন আলমের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর মহাসিন আলমের ঘরে তার দুই সন্তান হয়। বিয়ের পর থেকে মহাসিন আলম ফাতেমা খাতুনের কাছে মোটর সাইকেল কেনার জন্য যৌতুক বাবদ ৫লাখ টাকা দাবি করে নির্যাতন করলে ইতি পূর্বে নগদ টাকাসহ ১লাখ ৪০ হাজার টাকা দিয়ে মোটর সাইকেল,৩ ভরি স্বর্ণালংকর ও বিভিন্নভাবে ফাতেমা খাতুনের নামে ৪০ হাজা টাকা কিস্তি তুলে দেয়। এর পরও মহাসিন আলম যৌতুকের জন্য স্ত্রী ফাতেমা খাতুনের উপর নিযার্তন শুরু করে। পুনরায় ৫লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। গত ১৩ মে বিকেল ৫ টায় মহাসিন আলম ফাতেমা খাতুনের পিতার বাড়িতে যৌতুকের টাকার জন্য মারপিটের এক পর্যায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ফাতেমা খাতুনের চিৎকারে তার পিতাসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে মহাসিন আলম ছেড়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ফাতেমা খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














