সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উক্ত ৫ পুলিশ সদস্য উপজেলার মানিকখালী গ্রামের আবুল হোসেনের ছেলে ও একাধিক মামলার আসামী হুমায়ুন কবিরের বাড়ীতে গিয়ে তাকে ধরতে গেলে তিনিসহ তার বাহিনীর হাতে তারা আহত হন। আহত পুলিশ সদস্যদের মধ্যে ৪ জন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে, উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তিনি এখনও সেখানে ভর্তি রয়েছেন। আহত ৫ পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, উপ-পরিদর্শক আইনুদ্দীন, উপ-পরিদর্শক নূর কামাল, সহকারী উপ-পরিদর্শক বেল্লাল ও কনস্টেবল রিপন। হাসপাতালে চিাকৎসাধীন পুলশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী হুমায়ন কবিরের বিরুদ্ধে শ্যামনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। মামলা নং-৩২। ওই মামলার তিনি আজ দুপুরে ৬ জন পুলিশ সদস্যকে নিয়ে আসামী হুমায়ুন কবিরের বাড়ীতে গিয়ে তাকে ধরতে গেলে তার বাহিনীর ৩০/৪০ জন সদস্য পুলিশের উপর হামলা চালায়। এতে তার একটি হাত ভেঙে যায় বলে তিনি জানান। এ সময় পুলিশের আরো ৪ সদস্য আহত হন। তবে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে তিনি আরো জানান। তবে, পুলিশ সদস্যরা আহত হলেও আসামী হুমায়ন কবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি অস্বীকার করে জানান, সেখানে কোন পুলিশের উপর হামলার ঘটনা ঘটেনি। তবে, দুপুরের দিকে এস.আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামী হুমায়ুন কবিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, আসামী হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















