নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল জমিদারের ১৩০ বছরের পুরানো বিদ্যাপীঠ শিবশংকর বালিকা বিদ্যালয় থেকে এবারই প্রথম শতভাগ ছাত্রীর পাশ। এবারের এসএসসি ২০২০ পরীক্ষায় দেশের অন্যতম প্রাচীন বিভিন্ন ক্ষেত্রে অবহে*লিত ১৩০ বছরের পুরানো বিদ্যাপীঠ শিবশংকর বালিকা বিদ্যালয় থেকে শতভাগ ছাত্রী পাশ করেছে। স্কুল সূত্রে জানা গেছে, এবার ৬১জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬জন, জিপিএ-৪ পেয়েছে ২৭জন, জিপিএ- ৩.৫ পেয়েছে ১৩জন, জিপিএ-৩ পেয়েছে ৯জন এবং জিপিএ-২ পেয়েছে ৬জন। নড়াইল শীবশংকর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন বিশ্বাস বলেন, নারী জাগরণে ১৮৮৬ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে এতো ভালো ফলাফল কখনও হয়নি। স্কুলটিতে ছাত্রী সংখ্যা ৩শ৫০জন হলেও সবার বসতে দেওয়ার জায়গা নেই। কোনো বিজ্ঞানাগার নেই। কোনো কমর রুম নেই। এসব কারনে নড়াইল শহরের প্রা*ণকেন্দ্রে স্কুলটির অবস্থান হলেও এখানে ভালো ছাত্রীরা ভর্তি হতে চায় না। তারপরও শিক্ষকরা অক্লা*ন্ত পরিশ্রম করে এতো ভালো ফলাফল অর্জন করেছে। তিনি আগামিতেও সাফল্যের এ ধারা বজায় রাখার চেষ্টা করা হবে মন্তব্য করেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















