নড়াইল জেলা প্রতিনিধি : বাবা মোহাম্মদ জসিম উদ্দিন নড়াইলের পুলিশ সুপার। পেয়েছেন দুইবার ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পিপিএম)। খুলনা রেঞ্জের মধ্যে নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব-কর্তব্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন কয়েকবার। ওয়ারেন্ট তামিলে অর্জন করেছেন হ্যাট্রিকের গৌরব। পাশাপাশি মামলা নিষ্পত্তিতেও কয়েকবার প্রথম স্থান অর্জন করেছেন। নড়াইলের বিভিন্ন এলাকায় অন্তত ১৭০টি গ্রাম্য কাইজ্যা, দাঙ্গা-হাঙ্গামা নিরসন করে এলাকায় শান্তি ফিরিছেন। বাবা নড়াইলের।মোহাম্মদ জসিম উদ্দিনের মতোই যোগ্য পুলিশ অফিসার হতে চায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ফাইজুম সালেহীন সামির। সামির এ বছর যশোর ইংলিশ স্কুল থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। সামির বলে, বাবার মতো দক্ষ ও যোগ্য পুলিশ অফিসার হতে চাই। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। সবাই দোয়া করবেন। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি নড়াইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মধ্যম জাহানপুর গ্রামের মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে তিনি। পারিবারিক জীবনে মোহাম্মদ জসিম উদ্দিন দুই সন্তানের জনক। স্ত্রী নাহিদা আক্তার চৌধুরী ম্যানেজমেন্ট বিষয়ের শিক্ষক। ছেলে ফাইজুম সালেহীন সামির। মেয়ে সামিহা মুবাশ্বিরা রোজ। এদিকে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের আপন ভাই মুফতি কামাল উদ্দিনের মেয়ে নুসরাত জাহানও এ বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। চাচাতো ভাইবোন সামির ও নুসরাতের সাফল্যে খুশি তাদের পরিবারের সবাই। তাদের অভিনন্দনসহ ফেসবুকে ‘শুভকামনা’ জানিয়েছেন পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজনেরা।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















