এইচ, এম, জুয়েল রানা : যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালি গ্রামের কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুর (১৭) কে অপহরণ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ পাশ্ববর্তী বাওড় থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। একইসাথে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বাবুর ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক ও মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান বাবু পোড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে। সে উপজেলার মডেল কলেজের এবছর এইচ এসএসসি পরীক্ষার্থী ছিলো। আটককৃতরা হলো একই গ্রামের সরোয়ার খন্দকারের ছেলেরিফাত হোসেন আউস ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারির ছেলে আব্দুর রাজ্জাক। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, গত ১ জুনবাড়ি থেকে ডেকে নিয়ে বাবুকে অপহরণ করা হয়। গত বুধবার তার পরিবারের প থেকে ৫০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে অপহরণের কথা উল্লেখ করে অভয়নগর থানায় জিডি করা হয়। অপহরণকারীরা বাবুর মোবাইল দিয়েই মুক্তিপনের টাকা দাবি করে। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্ত করে এবং বুধবার রাতে অভয়নগর ও ঝিনাইদহের কোর্টচাঁদপুরে অভিযান চালিয়ে দুইঅপহরণকারীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে বাবুর মরদেহ পোড়াখালি গ্রামের পাশ্ববর্তী বাওড় থেকে উদ্ধার করা হয়। আটককৃতরা জানিয়েছে অপহরণের দিন রাতেই তারা বাবুকে হত্যা করে। তিনি আরো জানান, আটককৃতদের আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনইচ্চ’ুক এলাকার কয়েক জন জানান, অপহরণকারী চক্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। মাদকে বাধা দেওয়ার কারনে নুরুজ্জামানকে খুন করা হয়েছে। তবে পুলিশ মাদকের বিষয়টি এড়িয়ে যায়।
যশোরে ছয় আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার : যশোরে উৎসবমুখর পরিবেশে ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার প্রার্থীদের হাতে তাদের প্রতীক তুলে...
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেল আয়োজিত বার্ষিক নৈশকালীন ব্যডমিন্টন...
স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেল আয়োজিত বার্ষিক নৈশকালীন ব্যডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে আর এন...
যশোরে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত
এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির
অভিযোগে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।...
মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
স্টাফ রিপোর্টার : যশোরের খাজুরায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা। বাজারের অলিগলিসহ প্রায় প্রতিটি এলাকায় গড়ে উঠেছে মাদক স্পট। ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা এখন...
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শার্শায় দাপট দেখাচ্ছে অবৈধ ইটভাটা
শহিদুল ইসলাম : পরিবেশ ধ্বংস, কৃষিজমি দখল, নির্বিচারে বৃক্ষনিধন ও ভয়াবহ বায়ুদূষণের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে অবৈধ ইটভাটা। হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশনা...















