সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ চেক প্রদান করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জাতি তাদেরকে অনেক সম্মানিত করেছে। দেশ আজ প্রাণঘাতী করোনা ভাইরাসের করণে কঠিন সময় পার করছে। করোনা ভাইরাসের কথা বিবেচনা করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা দেশের মানুষের সহযোগিতার জন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করে বীর মুক্তিযোদ্ধারা আবারও প্রমাণ করল তারা দেশ ও দেশের মানুষের জন্য সব সময় পাশে আছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান প্রমুখ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















