খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর-০৪ আসনের সাংসদ ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিত কুমার রায় বলেছেন, ‘বর্তমান সরকার শিার প্রসার ঘটাতে ও আধুনিক প্রযুক্তি নির্ভর মানসম্মত শিা চালু করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল বছরের অক্টোবরে ২ হাজার ৭৩০টি শিা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করেছেন। দেশে শিা ব্যবস্থার প্রসার ঘটাতে তিনি একটি নজির স্থাপন করেছেন। যা আওয়ামীলীগ সরকারের পইে সম্ভব’। শুধু তাই নয়, দেশের প্রায় সব স্কুল-কলেজ ও মাদরাসায় আধুনিক ও সুসজ্জিত নতুন ভবন নির্মাণ করেছে সরকার। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত জয় করেছে। বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর খবির-উর রহমান কলেজে ৪ তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থরের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জহুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীর। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবার হোসেন, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক আলী হায়দার টফি, খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুম্মান খান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আলাল মুন্সী, রাশেদ মাহমুদ জুয়েল, জহুরপুর রামগোপাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, বেতলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খোকন, আব্দুর রব মুন্সী প্রমুখ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















