উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) ব্যুরো ॥ কেশবপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থরা এনজিও’র কিস্তি ও মহাজনদের হালখাতায় হাত থেকে রেহাই পেতে চায়। কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল জানান, করোনা ভাইরাস মহামারীতে কেশবপুর উপজেলাবাসী কম-বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার হিসাবে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। যা উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারীভাবে অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার সকল মসজিদে ধর্ম মন্ত্রানালয়ের মাধ্যমে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। তাছাড়া মরকারী ভাবে বিভিন্ন সাহায্য-সহযোহিতা অব্যাহ রয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন তাদের সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিভিন্ন এনজিও এবং ব্যক্তি উদ্যোগেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অপরদিকে ঘুর্নিঝড় আম্পানের কারণে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। সবেমাত্র লকডাউন শিথিল করলেও করোনা মহামারী ও আম্পান ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থরা অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। এরই মধ্যে কয়েকটি এনজিও তাদের কিস্তি আদায় শুরু করেছে এবং যারা দিতে পারছে না তাদের জোর তাগিদ দিচ্ছে। অবরদিকে বাজারের ব্যাবসায়ী ও মহাজনরা তাদের পাওনা আদায়ের জন্য হালখাতার কার্ড বিলি করা শুরু করেছে। যার ফলে করোনা মহামারী ও আম্পান ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থরা দিশেহারা হয়ে পড়েছে। এব্যাপারে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল করোনা মহামারী ও আম্পান ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক সক্ষমতা ফিরা না আসা পর্যন্ত এনজিও’র কিস্তি ও মহাজনদের হালখাতা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষে হস্থক্ষেপ কামনা করেছেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














