মিশন আলী,স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ বাবা রিক্সাচালক হওয়ায় ঠিকমতো পড়াশোনার খরচ দিতে পারতো না। নিজে প্রাইভেট পড়িয়ে সেই টাকা দিয়ে নিজেই প্রাইভেট স্যারদের টাকা ও বই-খাতার মূল্য পরিশোধ করতো। এসএসসি পরীক্ষার আগে মাত্র ২ মাস ইংরেজি প্রাইভেট পড়েছে। নিয়মিত স্কুলে যাওয়া ও লেখাপড়ায় মনোযোগী হওয়ায় জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে। কথাগুলো বলছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদ হাসান তুহিন। সে উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে। মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান তুহিন জানায়, তার বাবা যশোর শহরে রিক্সা চালায়। সেখান থেকে যা আয় হয় সেটা দিয়েই দুই ভাইয়ের লেখাপড়া ও পরিবারের খরচ চালায়। ঠিকমতো প্রাইভেট পড়তে পারিনি। নিজে প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালিয়েছে। ইংরেজি প্রাইভেট পরীক্ষার আগে দুই মাস পড়েছি। পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি বাদে অন্য সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছি। সে আরও জানায়, স্কুলের আনিচ স্যার ইংরেজি প্রাইভেট ফ্রি পড়াতো। সে নিয়মিত ৫ ঘন্টা লেখাপড়া করতো। রিক্সাচালক বাবার পক্ষে কলেজে ভতির টাকা জোগাড় করা নিয়ে শঙ্কায় আছি। করোনা ভাইরাসের কারণে তার বাবা গত ৩ মাস রিক্সাও চালাতে পারছে না। এখন মাঝে মাঝে দিনমজুরের কাজ করে। ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানিনা। জাহিদ হাসান তুহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের একটি কক্ষ ও এর পিছনে বাঁশ দিয়ে ঘেরা একটি কক্ষে মা-বাবা ও তিনভাই বোন নিয়ে বসবাস করে। বাবা দিনমজুরের কাজ করতে বাইরে গেছে। জানা গেছে, বড়ভাই ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। বর্তমানে সে সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্র। জাহিদের মা জাহানারা খাতুন জানান, তার ছেলেরা অনেক সময় না খেয়েও স্কুলে গিয়েছে। টিফিনে এসে বাড়িতে খাবার না পেয়ে আবার চলে গেছে। ওদের বাবা এখন রিক্সা চালাতে পারছে না। মাঝে মাঝে কাজ পেলে দিনমজুরের কাজ করতে যায়। যা দিয়েই সংসার চলে। এখন জিহাদের কলেজে ভর্তির টাকা নিয়ে বেশ চিন্তাই আছি। রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, জিহাদ খুব ভদ্র ছেলে। পড়াশোনায় সে খুব মনোযোগী ছিল। স্কুলে নিয়মিত আসতো। সে জিপিএ-৫ পাওয়ায় আমরা খুবই আনন্দিত। লেখাপড়া করে ভালো চাকরি করে বাবা-মায়ের মুখ উজ্জল করুক সেই দোয়া করি।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















