কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড রাস্তার পূর্ব পাশে মেসার্স ভাই ভাই গদি ঘর এর পিছনে জনৈক রবিউল ইসলামের অব্যবহৃত কাচাপাকা টিনশেড রুমের ভিতর জুয়া খেলার আসর হতে ০৮ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। এরা হলো, ১। মোঃ ইমরান খন্দকার (২৮), পিতা মোঃ রওশন খন্দকার, সাং- হামদহ খন্দকার পাড়া, ২। মোঃ লালন মন্ডল (৪৭), পিতা-মোঃ আইনুদ্দিন মন্ডল, সাং-কাঞ্চনপুর ৪নং ওয়ার্ড, ৩। মোঃ নজরুল ইসলাম (৪৬), পিতা- মৃত বজলুর রহমান, সাং-হামদহ নতুন পলøী, ৪। মোঃ আনোয়ার হোসেন (৪৮), পিতা-মোঃ মশিয়ার রহমান, সাং- হাম্দহ খন্দকার পাড়া, ৫। মোঃ সাকির উল্লাহ (৪৫), পিতা-মৃত মারেফত উল্লাহ, সাং- হামদহ খন্দকার পাড়া, ৬। মোঃ আঃ সাত্তার (৪৮), পিতা -মৃত আঃ জলিল, সাং- হাম্দহ খন্দকার পাড়া, ৭। মোঃ বিনুছ আলী খন্দকার (৪০), পিতা-মৃত মহসিন খন্দকার, সাং- হামদহ খন্দকার পাড়া, ৮। মোঃ রেজাউল শেখ (৫৭), পিতা- মৃত আঃ জলিল শেখ, সাং হামদহ ট্যাংকি পাড়া, ঝিনাইদহ। সেসময় জুয়ার আসর হতে নগদ অর্থ ও জায়ার খেলার সারঞ্জামাদী উদ্ধার করা হয়। অপর অভিযানে ঝিনাইদহের হাটগোপালপুর এলাকা হতে ০৩ কেজী গাঁজা এবং ৪২০ পিচ ইয়াবাসহ পাইকপাড়া গ্রামের ওহাব মোল্লার ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ০৩ কেজি গাঁজা, ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল সেট, ০৪টি সীম কার্ড এবং মাদক বিক্রির নগদ ১৫০০/-উদ্ধার করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার মুক্তিপাড়া এলাকা হতে ৩০৭ লিটার বাংলা মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ুয়াডাঙ্গার মুক্তিপাড়ার সুবল সর্দ্দার এর বাড়ির সামনে অভিযান চালিয়ে আফতাব মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম আশা (৪০) ও এয়াকুব জোর্দ্দারের ছেলে সজিব বিশ্বাসকে (২৫) গ্রেফতার করা হয়। সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এসব অভিযানের নেতৃত্ব দেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















