নাসির উদ্দীন নয়ন ॥ কুয়াদা (যশোর) প্রতিনিধি॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আজিজ (৬০) শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে.ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বৃহস্পতিবার সকালে সতীঘাটা বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হঠাৎ অসুস্থ হলে তাকে যশোর ২৫০ শর্য্যা হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে খুলনার হেল্থ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকালে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ২কন্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাত দশটায় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি নূর মোহাম্মদ মনু, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক শহিদ আল-মামুন, সাংগঠনিক মোসলেম উদ্দীন, সাবেক রামনগর ইউপি চেয়ারম্যান রেজাউল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
মধ্যরাতে ফিল্মি কায়দায় পুলিশের অ্যাকশন! শৈলকুপায় ১০ গরুসহ ডাকাত আটক
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের এক অবিশ্বাস্য অভিযানে উদ্ধার হলো ডাকাতি হওয়া ১০টি গরু এবং ছিনতাই হওয়া পিকআপ! গভীর রাতে কুষ্টিয়ার...
বাগআঁচড়ায় সচিব পরিচয়ে ভ্যান চুরি, নতুন ভ্যান পেলেন খোকন মোল্লা
শহিদুল ইসলাম : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ইউনিয়ন পরিষদের সচিব পরিচয়ে অভিনব প্রতারণার মাধ্যমে একটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী হয়েছেন খোকন মোল্লা...
যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার
যশোর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মোঃ জহুরুল ইসলাম। আজ...
আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা
এম এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) থেকেঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দু'টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।...
ঝিনাইদহে রাশেদ খানের আসনে সতন্ত্র প্রার্থী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজ কে বহিষ্কার করল...
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক...















