এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় এবার এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। কলারোয়ার চন্দনপুর ও জালালাবাদ ইউনিয়নের পর দেয়াড়া ইউনিয়নে নতুন করে ত্রিপা তরফদার (২৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ৮ জন করোনা পজিটিভ হলেন। যার ৬ জন চন্দনপুর এবং অন্য দু’জন জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়নের। আক্রান্ত ত্রিপা তরফদার খোরদো পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসের স্ত্রী। বসবাস করেন খোরদো বাজারের একটি ভাড়া বাসায়। গত ৩ জুন ক্রিপা তরফদারের নমুনা পরীা করতে দেওয়া হয়। যার রিপোর্ট রোববার পজিটিভ আসে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ৩ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। জানা যায়, পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, রোববার আক্রান্ত নারীর বাসাসহ আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...














