কেশবপুর (যশোর) ব্যুরো ॥ কেশবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, কেশবপুর উপজেলার হাসানপুর মৌজার ৩৯১ নং খতিয়ানের ১৭২ দাগের ২ শতক ও ১৫৪ দাগের ১ শত এবং ২৩৫ খতিয়ানের ১৭২ দাগের ১ শতক জমি নিয়ে হাসানপুর গ্রামের মৃত আনছার আলীর পূত্র আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের মতিয়ার সরদার, মিজানুর রহমান সরদার, মনিরুজ্জামান মিলন, লুৎফর রহমান ও আমিনুর রহমানের সাথে বিরোধ চলে আসছিল। এব্যাপারে আব্দুর রাজ্জাক বাদী হয়ে আদালতের মাধ্যমে ঐ বিরোধপূর্ণ ৪ শতক জমির উপর ১৪৪ ধারা জারীর আবেদন করলে আদালত সেটা মঞ্জুর করেন। কেশবপুর থানার এ এস আই কাজী রহমত বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিস প্রদান করেন। অথচ বিবাদি পক্ষের মনিরুজ্জামান মিলন জানান, আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৪ ধরা অমান্য করে গতকাল ভোরে বাদী আব্দুর রাজ্জাক ঐ বিরোধপূর্ণ জমির সীমানার বেড়া ভেঙ্গে ফেলে ঐ জমি জবর দখলের চেষ্টা চালায়।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















