নিজস্ব প্রতিবেদক : সৃষ্টির আদিকাল থেকে মানুষ ও পাখি পরস্পরের উপর নির্ভরশীল। মানুষ ছাড়া পাখি বা পাখি ছাড়া মানুষ কল্পনা করা যায় না। এই ধরণীকে সুন্দর করে সাজাতে, সুন্দর করে বাঁচিয়ে রাখতে নিরবে নিভৃতে অবদান রেখে চলেছে আমাদের পক্ষিকুল। আমাদের খাদ্য, রোগ মুক্তির পথ্যসহ কত না বিষয়ে অকাতরে অবদান রেখে চলেছে তারা, তারা অবদান রাখছে প্রকৃতির ভারসাম্য রক্ষায়। পাখি যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তেমনি প্রাকৃতিক সৌন্দর্য ও বৃদ্ধি করে। পাখি সৌন্দর্যের অন্যতম উপাদান। পাখি একদিকে মানুষের সৌন্দর্য পিপাসা মেটায় অন্যদিকে কলকাকলিতে আনন্দ মুখর করে রাখে প্রকৃতিকে। বাংলাদেশের অপরূপ প্রকৃতির এক অপূর্ব উপহার পাখি। এদের মিষ্টি সুর আমাদের মুগ্ধ করে। ভোরে ঘুম ভাঙ্গা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত এদের কলকাকলি শোনা যায়। এক কথায় পাখি হয়ে গেছে আমাদের পরিবেশের জন্য চরম এক অনুসঙ্গ। পাখির প্রতি আছে আমাদের গভীর ভালোবাসা। এই ভালোবাসা থেকেই কবিদের কবিতায় পাখি উঠে এসেছে বারবার। এদেশের অসংখ্য কবি সাহিত্যিকগণ মনের মাধুরী মিশিয়ে পাখি নিয়ে লিখেছেন অনেক মুগ্ধকর আর প্রাণস্পর্শী কবিতা। যা আমাদের কবিতার ভান্ডারকে সমৃদ্ধ করেছে। এই সমৃদ্ধতার সোনালী রাস্তায় যার কথা শ্রদ্ধার সাথে করা যায় তিনি বাংলা সাহিত্যের নোবেলবিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি পাখি নিয়ে লিখেছেন চমৎকার কবিতা। যেমন-খাঁচার পাখি ছিল সোনার খাচাঁটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহেঁ মিলে। খাচারঁ পাখি বলে বনের পাখি, আয় খাচাঁয় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















