স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছা উপজেলায় পরকীয়ার জেরে খুন হওয়া বিপুল অপহরণের ১দিন পর বস্তা ভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনাই তিন জনকে গ্রেফতার ও ব্যাবহ্নত মোবাইল ও হত্যা কান্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায় গত ৫ জুন সকাল সাড়ে ৭ টায় যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর মুলিখালী বটতলার রাস্তার পার্শ্বে ঝোপের মধ্যে বস্তা ভর্তি পুরুষ এক ব্যক্তির লাশ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। পরে লাশটির পরিচয় পাওয়া যায়। নিহত ব্যাক্তি উপজেলার হিজলী গ্রামের জামাল হকের ছেলে বিপুল। নিহতের ছেলে রকি আহমেদ এর অভিযোগের ভিত্তিতে একই দিন চৌগাছা থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটি পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপর তদন্ত দায়িত্ব ভার প্রদান করেন। জেলা গোয়েন্দা সংস্থা ডিবির (ওসি)মারুফ আহম্মদ এর সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও আইটি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ জুন দুপুরে মনিরামপুর উপজেলার গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যার মুল পরিকল্পনাকারী চৌগাছা উপজেলার হিজলী গ্রামের আবু শামার ছেলে সবুজ হোসেন (১৯), আবু শামার স্ত্রী ফুলবানু বেগম (৩৮) দের গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সহযোগী একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তুহিন (২৫) কে হিজলী বাজার থেকে একই দিন বিকালে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চৌগাছা পুড়াপাড়া ইদ্রিস আলীর পাটেেতর ভিতর থেকে ১টি মোবাইল ফোন ২টি সীম উদ্ধার করা হয়। এরপর হত্যার স্থান পলাতক আসামী রফিকুলের বসতবাড়ী চৌগাছার দনি কয়ারপাড়া থেকে আটক আসামী সবুজের দেখানো মতে হত্যার কাজে ব্যবহৃত ১টি হাতুড়ি উদ্ধার করা হয় এবং চৌগাছা বাজারের যে দোকান থেকে চটের বস্তা ক্রয় করা হয়েছিল সনাক্ত করে নমুনা হিসাবে চট জব্দ করা হয়। পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় নিহত বিপুল ফুলবানুর সাথে ০৩ বছর যাবৎ পরকীয় প্রেম ও দৈহিক সম্পর্ক করে। তাদের অনৈতিক সম্পর্ক ছেলে সবুজ দেখে ফেলে এবং বিপুলকে সতর্ক করা সত্বেও না মানলে সবুজ ও তার ভগ্নিপতি রফিকুলের সাথে তাকে মেরে ফেলার পরিকল্পনা করে ঘটনার দিন সবুজরে ভগ্নিপতি দণি কয়ারপাড়া গ্রামের লালনের ছেলে রফিকুল গরু কিনার কথা বলে বিপুলকে ডেকে নিয়ে তার বসতঘরে নিয়ে শ্বাসরোধ ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং গোপনাঙ্গে চেপে ধরে হত্যা করে বস্তাভর্তি করে গভীর রাতে বেড়গোবিন্দপুরে ফেলে দেয়। সবুজের পিতা আবু শামা ১০/১২ বছর যাবৎ মালয়েশিয়াতে আছে। ডিবির (ওসি) মারুফ আহম্মেদ আরো জানান, রোববার তাদের আদালতে আনা হয়েছে রোববার বিকালে আসামীদের জবান বন্দী জুডিসিয়াল মেজিষ্টেটের আদালতে রেকর্ড করা হচ্ছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














