শহিদ জয় যশোর : যশোরে করোনা ভাইরাসে রোগে আরো ৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে (৮০) বছর বয়সের আমির হোসেন নামে একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি যশোর অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা। নতুন করে আক্রান্ত ৪ জন রোগীর বাড়ি যশোরের অভয়নগর উপজেলা এলাকায়। এনিয়ে যশোরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১শ’ ৩১ জনে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,রোবববার ৭ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২১টি স্যাম্পুলের রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি করোনা ভাইরাসে পজিটিভ। বাকী ১৭টি নেগেটিভ। আক্রান্ত রোগীদের মধ্যে যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা (৪০),(৫৩), (৩) বছর বয়সের পুরুষ ও (৮) বছর বয়সের এক শিশু বালিকা। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,গত ৩০ মে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বৃদ্ধ আমির হোসেন (৮০) এর নমুনা সংগ্রহ করে করোনায় পজিটিভ ধরা পড়ে। শনিবার রাতে আমির হোসেন মারা যায়। সিভিল অফিস সূত্রে আরো জানাগেছে, গতকাল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে মোট ৩শ’ ৬৬ জনের স্যাম্পুল পেন্ডিং রয়েছে। রোববার ৭ জুন যশোর জেলা থেকে নুতন ৮৬টি ও ১টি ফলোআপ নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














