সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ভাড়াটিয়া কর্তৃক একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার চেষ্টা ও তাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সদরের মল্লিক পাড়া এলাকার মৃত মিরাজ আলী সরদারের মেয়ে গৃহবধূ মোছাঃ নাদিরা পারভীন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পলাশপোল মৌজার ১৪৬৮/১ নং খতিয়ানের ৮ শতক জমির মালিক আমার পিতা মিরাজ আলী সরদার। পৌরসভার কেষ্ট ময়রার পুলের পশ্চিম পাশে অবস্থিত উক্ত সম্পত্তিতে আমার পিতা দোকান ঘর নির্মাণ করে ৬ জন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। ১৯৮৪ সালে আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের দাউদ আলী মাসিক চুক্তিতে একটি ঘর ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। দাউদ আলীর মৃত্যুর পর তার ছেলে মকবুল হোসেনও মাসিক ৮ হাজার টাকা ভাড়া চুক্তিতে একটি বড় দোকান ঘর নিয়ে ব্যবসা করতো। কিন্তু মকবুল চুক্তি মোতাবেক নিয়মিত ভাটার টাকা পরিশোধ না করায় এনিয়ে থানা ও পৌরসভায় কয়েকবার বসাবসি হলে সেখানে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও টাকা দেয়নি। তার কাছে ভাড়া বাবদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওনা রয়েছে। নাদিরা পারভীন আরো বলেন, পিতা মিরাজ আলী সরদার মারা যাওয়ার পর পৈত্রিক সূত্রে আমরা সকল ভাইবোন উক্ত সম্পত্তির মালিক হই এবং দোকান ঘর দেখভাল করার জন্য আমার ভাইয়ের জামাতা সাইফুলকে দায়িত্ব দেই। কিন্তু ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার আশংকা দেখা দিলে সম্প্রতি সেটি ভেঙ্গে সেখানে একটি নতুন ভবন নিমার্ণের পরিকল্পনা করি। এসময় সাইফুলের মাধ্যমে ভাড়াটিয়াদের ঘর খালি করে দিতে বলি। কিন্তু পাঁচজন ঘর খালি করে দিলেও মকবুল ঘর খালি না করে তালবাহনা শুরু করে। ঘর না ছাড়ায় মকবুলকে লিগ্যাল নোটিশও প্রদান করা হয়। এরপর বাকী দোকান ঘর পরে মকবুল আমার পিতার কাছে ৭৫ হাজার টাকা দিয়েছিল বলে দাবি করে। যার কোন প্রমান তার কাছে নেই। বিষয়টি আমারাও জানি না। আমার মরহুম পিতার নামে মিথ্যেচার করে সে আমাদেরকে অপমানিত করেছে। আমরা যতবার ঘর ছাড়ার কথা বললে সে আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে সংবাদ প্রকাশ করছে। তিনি অভিযোগ করে বলেন, আমরা জরজীর্ণ ভবনটির অন্যান্য ঘরগুলো ভেঙ্গে ফেলি। পরে গত ৫ জুন মকবুলের ভাড়া নেয়া দোকান ঘর ভাঙ্গতে গেলে তার পরিবারের মহিলারা এসে আমাদের লোকজনদের উপর চড়াও হয়। এসময় মকবুল ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে এসে আমার লোকজনদের মারপিট করে তাড়িয়ে দেয়। এঘটনার পর মকবুল বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যেচার করছে। ভাড়া করা ঘর ছেড়ে না দিয়ে মকবুল উল্টো নিজে মালিক সাজার চেষ্টা করছে। আমার ভাইজি জামাই সাইফুলের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। মকবুল এখন ঘর দখলে রাখতে নিজেকে ওয়ার্কার্স পার্টির নেতা দাবি করে রাজনৈতিক সেল্টার নেয়ার চেষ্টা করছে। তিনি প্রতারাক মকবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাতে উক্ত জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে সেখানে একটি সুন্দর আধুনিক ভবন নির্মাণ করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে গৃহবধূর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















