নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের পল্লীতে সরকারি গাছকাটার অভিযোগ-প্রসাশন নিরব। নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে রাস্তার পাশে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ী হিরাঙ্গীর মোল্যার বিরুদ্ধে। হিরাঙ্গীর ওই ইউনিয়নের মাটিয়া ডাঙ্গা গ্রামের মৃত ছবর মোল্যার ছেলে। প্রসাশন জেনেও নিরব ভুমিকায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার ৫ জুন ভোর সাড়ে ৫টার দিকে গাছ ব্যবসায়ী হিরাঙ্গীর তার লোকজন নিয়ে মাইগ্রাম কাঠাদুরা মোড়ের সরকারি রাস্তার পাশের বট গাছের বড়বড় ডাল কাটছিল। এ সময় এলাকার সচেতন ব্যক্তিদের প্রতিবাদে গাছের মুল অংশ বেঁচে গেলেও মুহুর্তের মধ্যে কেটেফেলা ডালগুলো ট্রাকে করে সরিয়ে ফেলে গাছ খেকোরা। এ বিষয়ে কথা হয় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে গাছের ডাল কাটার বিষয়টি নিশ্চিত হয়েছি। এবং জানতে পেরেছি হিরাঙ্গীর মোল্যা তার লোকজন নিয়ে বটগাছটির বড়বড় ডাল কেটে নিয়েছে। তবে ওই ডালগুলো এখন কোথায় তা জানতে পারিনাই। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি বলেন, এলাকাবাসীর মাধ্যমে গাছ কাটার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূূমি কর্মকর্তাকে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভোর সাড়ে ৫টার দিকে গাছ কাটার ঘটনা ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ মিজানুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর কোন প্রতিবেদন দেননি। তবে হিরাঙ্গীর মোল্যা গাছ কাটার বিষয় অস্বীকার করে বলেন, আমি সকাল থেকেই এলাকার বাইরে আছি।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















